সব্যসাচী সরকারের ক্যামেরায় মেসির ইতিহাস গড়ার মুহূর্ত
আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পরে এ বার অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল— বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। সোমবার রাতের সেই অবিস্মরণীয় মুহূর্তের সময়ে কেমন ছিল মাঠের ভিতরের আবহ? গ্যালারির গর্জন আর মেসির জাদুর ছোঁয়ার মুহূর্তের সেই টানটান উত্তেজনার এক্সক্লুসিভ ছবি ক্যামেরাবন্দি করলেন ‘এই সময়’ সংবাদপত্রের ক্রীড়া সম্পাদক সব্যসাচী সরকার। মাঠের সেই উত্তাপ সরাসরি দেখে নিন আমাদের এই বিশেষ প্রতিবেদনে।