রাস লাফানে বিস্ফোরণ, নিহত ভারতীয়দের পরিবারের জন্য চালু হেল্পলাইন নম্বর
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে যে ১৩ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় কাতারের ভারতীয় দূতাবাসের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। কাতারের ভারতীয় দূতাবাস নিহত ও আহতদের পরিবারের সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে, যাতে পরিবারের সদস্যরা দ্রুত প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৪-৫৫৬৪৭৫০২ ও ৯৭৪-৫৫৩৮৪৬৮৩। cons.doha@mea.gov.in এই মেল আইডিতে ইমেল করা যাবে।