মুখে হাসি রাজ্য সরকারি কর্মীদের, ২০% DA বৃদ্ধির ঘোষণা রাজ্যে, কেন্দ্রের সঙ্গে কতটা ফারাক? - 24 Ghanta Bangla News
Home

মুখে হাসি রাজ্য সরকারি কর্মীদের, ২০% DA বৃদ্ধির ঘোষণা রাজ্যে, কেন্দ্রের সঙ্গে কতটা ফারাক?

Spread the love

এখন সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে ডিএ পান। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পান ৬০ শতাংশ ডিএ। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় ২২ শতাংশ ফারাক রইল কেন্দ্র ও রাজ্যের ডিএ–র মধ্যে। ডিএ ঘোষণার পরে অর্থমন্ত্রীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, আগামী বছরের শুরুতেই রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। শুভেন্দুর কথায়, ‘পুজোর মাসের মধ্যেই বাড়তি ২০ শতাংশ ডিএ আমরা দিয়ে দেবো। বাকিটাও হয়ে যাবে। আর একটা বাজেট পর্যন্ত অপেক্ষা করুন। ডিসেম্বরের মধ্যে পে কমিশন কার্যকর করে দেবো।’

পূর্বতন তৃণমূল সরকারের আমলে ডিএ নিয়ে জলঘোলা কম হয়নি। গত ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর ঘোষণায় ডিএ বেড়ে হয়েছিল ২২ শতাংশ। এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর করার কথা জানানো হলেও এখনও অনেক সরকারি কর্মচারী এবং শিক্ষক–শিক্ষিকা তা পাননি বলেই অভিযোগ। এখানেই শেষ নয়, ডিএ দেওয়া আদৌ বাধ্যতামূলক কি না, তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত মামলাও চলছে সুপ্রিম কোর্টে। ডিএ–র দাবিতে দীর্ঘ আন্দোলন চালিয়েছে কর্মচারী সংগঠনগুলি। ক্ষমতায় আসার পরেই সেই ডিএ–জটিলতা কাটানোর কাজ শুরু করল বিজেপি সরকার। বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেও খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *