‘ফিরব জনগণের শক্তিতে’, আওয়ামি লিগের জন্মদিনে বার্তা হাসিনার - 24 Ghanta Bangla News
Home

‘ফিরব জনগণের শক্তিতে’, আওয়ামি লিগের জন্মদিনে বার্তা হাসিনার

Spread the love

নির্যাতিত নেতা-কর্মীদের উদ্দেশে হাসিনা লিখেছেন, ‘আমি জানি, আওয়ামি লিগের নেতা-কর্মীরা কেউ কারাগারে, কেউ মিথ্যা মামলার বোঝা নিয়ে ঘরছাড়া, কেউ আহত, কেউ পঙ্গু, কেউ প্রিয়জন হারিয়েছেন। অনেকের ঘরবাড়ি ভাঙা হয়েছে, ব্যবসা বন্ধ করা হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, সন্তানদের ভয় দেখানো হয়েছে। তবুও তাঁরা মাথা নত করেননি। তাঁদের এই কষ্ট আমি অনুভব করি। দূরে থাকলেও বাংলাদেশের মানুষের সঙ্গে আছি, আওয়ামি লিগের প্রতিটি কর্মীর ত্যাগ, সাহস ও বেদনার সঙ্গে আছি।’ নেত্রীর দিগনির্দেশ, ‘এই সময়ে আওয়ামি লিগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লা, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়নে মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে। নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে।’ হাসিনা লিখেছেন, ‘আমরা পরাজিত হওয়ার জন্য জন্মাইনি। আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায়, কিন্তু জনগণের হৃদয় থেকে আওয়ামি লিগকে মুছে ফেলা যায় না। আওয়ামি লিগ বাংলার ইতিহাস, বাংলার সংগ্রাম, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *