দিল্লির ফুটপাত থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ-খুন
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বাবলু, বয়স ২৫ বছর। সে পেশায় অ্যাপ ক্যাবচালক। প্রাথমিক জেরায় অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে নিয়েছে। সে জানিয়েছে, মেয়েটিকে মেহরৌলির ফুটপাথ থেকে ক্যাবে তুলে নিয়ে গিয়ে গুরুগ্রামের এক নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করে এবং পরে কিশোরীকে নৃশংস ভাবে হত্যা করে দেহ সেখানেই ফেলে রেখে আসে। এর পরে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কিশোরীর দেহ উদ্ধার করেছে। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে।