অশান্ত বাংলাদেশের ইতিহাস নিয়ে সুখরঞ্জন দাশগুপ্তের নতুন বই
বই এর নাম – জ্বলছে বাংলাদেশ
লেখক – সুখরঞ্জন দাশগুপ্ত
প্রকাশনা সংস্থা – দাশগুপ্ত অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড
মূল্য – ৩৫০ টাকা
দুর্দিনলিপি
১৯৪৮ থেকে বাংলাদেশের স্বাধীনতার লড়াই শুরু। একাত্তরে পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে ১৯৭৫-এই নিজের বাড়িতে সপরিবারে মুজিবর রহমানের হত্যা থেকে শুরু করে ২০২৪-এর অশান্ত বাংলাদেশে ইউনুসকে সামনে রেখে অস্থায়ী সরকারের প্রতিষ্ঠা। শান্তির নোবেল জয়ীর শাসনে থেকেও নির্বিচারে বাঙালি-হত্যা হয়েছে একটা সময়ে। ঢাকা ও বাংলাদেশের বিশেষজ্ঞ হিসেবে লেখক তুলে ধরেছেন সাম্প্রতিক কালে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ভাগ্যজনক ঘটনার বিশদ বিশ্লেষণ। বাংলাদেশের অন্ধকার সময়কে বিশ্লেষণ করে এই বইতে প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন লেখক।