West Bengal Budget 2026: শুভেন্দু সরকারের প্রথম বাজেটে ১০ বড় ঘোষণা কী কী, জেনে নিন | Top 10 Announcements from today's West Bengal Budget - 24 Ghanta Bangla News
Home

West Bengal Budget 2026: শুভেন্দু সরকারের প্রথম বাজেটে ১০ বড় ঘোষণা কী কী, জেনে নিন | Top 10 Announcements from today’s West Bengal Budget

Spread the love

কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট। প্রায় দেড় ঘণ্টা বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে সরকারি কর্মচারী, মহিলা, যুব, ছাত্রছাত্রী থেকে বয়স্কদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। গুরুত্ব পেয়েছে কৃষি, শিল্প, শিক্ষা, বিদ্যুত-সহ বিভিন্ন ক্ষেত্রে। কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ম্যাপও বদলে যাচ্ছে। মোট ৫টি জেলা ঘোষণা করা হয়েছে বাজেটে। আজকের বাজেটে ১০টি বড় ঘোষণা কী কী জেনে নেওয়া যাক

ডিএ বৃদ্ধি

বাজেটে ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। অর্থাৎ এর আগে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। ১ অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে।

নতুন পাঁচটি জেলা ও মহকুমা এবং ১০টি পুরসভা

নতুন জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। মোট ১০টি নতুন পুরসভা তৈরি হবে। শিবনিবাস, গাজোল, টাল, বেলদা, বাগানান, জয়গী, কোলাঘাট, কামারপুকুর ও টুঙ্গিপাড়ি।

সরকারি চাকরিতে বড় নিয়োগ

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ১ লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা। এর মধ্যে ৩০ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ২০ হাজার পুলিশ কর্মী, ৫০ হাজার শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মী নিয়োগ, ইন্ডাস্ট্রিয়াল ফ্রন্টিয়ার ও রাইফেলস কর্মী নিয়োগ এক হাজার।

ভাতা বৃদ্ধি

বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
সিভিক ভলান্টিয়ারদের ২ হাজার টাকা ভাতা বৃদ্ধি
আশা কর্মীদের ভাতা বৃদ্ধি ৫ হাজার টাকা
ভিলেজ ও গ্রিন পুলিশের ভাতা বৃদ্ধি ২ হাজার টাকা
হোমগার্ড পারিশ্রমিক ভাতা বৃদ্ধি দুই হাজার টাকা
মিড ডে মিলের রাঁধুনিদের এক হাজার টাকা বৃদ্ধি

যুবদের জন্য ঘোষণা

যুবদের জন্য ভরসা কর্মসূচির প্রস্তাব নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে একাধিক সুবিধা পাবেন যুবরা। ২১ থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের যে কোনও যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন।

স্নাতক (গ্র্যাজুয়েট) বেকারদের জন্য মাসিক ৩০০০ টাকা।

অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য প্রতি মাসে ২০০০ টাকা।

মহিলাদের জন্য ঘোষণা

অন্নপূর্ণ যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
বিনামূল্যে বাস পরিষেবায় বরাদ্দ ৫৫০ কোটি টাকা। চালু হচ্ছে পিঙ্ক কার্ড
গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে ৬টি পুষ্টি কিট পাবেন
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা

নতুন বিমানবন্দর

রাজ্যে বিমানবন্দর বলতে ছিল কলকাতা ও বাগডোগরা। তবে বাগডোগরা থেকে সব জায়গায় যাওয়ার বিমান পাওয়া যেত না। এবার তিন জেলায় বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হল রাজ্য বাজেটে। মালদহ, পুরুলিয়া, বালুরঘাটে তৈরি হবে বিমানবন্দর।

স্বাস্থ্যে ঘোষণা

বাজেটে স্বাস্থ্যে জোর দেওয়া হয়েছে। কী কী ঘোষণা করা হল?

উত্তরবঙ্গে এইমস ও ক্যান্সার হাসপাতাল
৫টি নতুন মেডিক্যাল হাব তৈরির ঘোষণা
শিলিগুড়িতে আইটি পার্ক তৈরি হবে়
ভেলোর, মুম্বইয়ে রোগীর পরিবারের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে
সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স পরিষেবা

শিল্পে জোর

বাংলার বাজেটে জোর দেওয়া হয়েছে শিল্পে। কী কী ঘোষণা করা হল, দেখে নিন

উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাটারিচালিত গাড়ির কারখানা তৈরি হবে।
শিলিগুড়িতে ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব তৈরি হবে
শিলিগুড়িতে আইটি পার্ক গড়ে তোলা হবে
দুর্গাপুরে তৈরি হবে সেমি কন্ডাক্টর ইউনিট
দক্ষিণ দিনাজপুরে টেক্সটাইল হাব তৈরি হবে

শক্তিপীঠ সার্কিট ও শ্যামপ্রসাদ

শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কালীঘাট, তারাপীঠ থেকে ফুল্লরা, বক্রেশ্বরকে নিয়ে সার্কিট তৈরি হবে।
ঐতিহ্য পুনরুদ্ধারে হেরিটেজ কমিশন গঠন হবে
শ্যামাপ্রসাদের বাড়ি সংরক্ষণে ২০০ কোটি টাকা বরাদ্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *