Vastu Tips for Bathroom: সিঁড়ির নিচে শৌচাগার থাকলেই কী অমঙ্গল? | Vastu Tips for Bathroom Under Staircase: 4 Essential Rules to Ward Off Negative Energy - 24 Ghanta Bangla News
Home

Vastu Tips for Bathroom: সিঁড়ির নিচে শৌচাগার থাকলেই কী অমঙ্গল? | Vastu Tips for Bathroom Under Staircase: 4 Essential Rules to Ward Off Negative Energy

Spread the love

কী বলেছেন বাস্তুবিদরা?Image Credit: Gemini Ai

বাস্তুশাস্ত্র (Vastu Shastra) মেনে বাড়ি তৈরি করা আধুনিক ব্যস্ত জীবনে সবসময় সহজ হয় না। বিশেষ করে শহরের ঘিঞ্জি এলাকায় বা ছোট ফ্ল্যাটে জায়গার বড্ড অভাব। আর এই অভাব মেটাতেই অনেকে সিঁড়ির তলার ফাঁকা অংশে বানিয়ে ফেলেন শৌচাগার। কিন্তু অজান্তেই এই সিদ্ধান্ত কি ডেকে আনছে চরম অমঙ্গল? বাস্তুবিদদের মতে, শৌচাগার হল বাড়ির এমন একটি অংশ, যা সঠিক দিকে না হলে ঘরে নেতিবাচক বা অশুভ শক্তির প্রবেশ প্রায় নিশ্চিত। তবে উপায়? উপায় অবশ্যই রয়েছে। যাঁদের ইতিমধ্যেই সিঁড়ির নিচে বাথরুম তৈরি হয়ে গিয়েছে বা যাঁরা করার কথা ভাবছেন তাঁরা বাস্তু বিশেষজ্ঞের মত অনুযায়ী এই নিয়মগুলি ঠিকঠাক মেনে চললে কোনও বড়সড় বিপদের মুখে পড়তে হবে না।

কী কী বিষয় মাথায় রাখবেন?

জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা: সিঁড়ির তলার বাথরুমে জল জমে থাকা অত্যন্ত অশুভ লক্ষণ। সেখানকার ড্রেনেজ বা জল নিষ্কাশন ব্যবস্থা যেন একেবারে নিখুঁত হয়। জল আটকে থাকলে তা পরিবারের সদস্যদের মানসিক ও আর্থিক চাপ বাড়িয়ে দেয়।

মেঝের উচ্চতা: বাড়ির মূল মেঝের উচ্চতার সঙ্গে সিঁড়ির তলার শৌচাগারের মেঝের উচ্চতা সমান রাখাটাই সবচেয়ে শ্রেয়। যদি কোনও কারণে তা সম্ভব না হয়, তবে সামান্য ছোট বা নিচু করা যেতে পারে। তবে কোনও ভাবেই যেন মেঝের উচ্চতা অতিরিক্ত বেশি ছোট বা অসমান না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে।

আলো-বাতাসের অবাধ চলাচল: সিঁড়ির তলার অংশ সাধারণত অন্ধকার ও বদ্ধ প্রকৃতির হয়। বাস্তু নিয়ম অনুযায়ী, এই বাথরুমটি যেন কোনও ভাবেই দমবন্ধ বা পুরোপুরি আবদ্ধ না থাকে। সেখানে পর্যাপ্ত আলো এবং হাওয়া চলাচলের ব্যবস্থা বা ভেন্টিলেশন রাখতে হবে। পর্যাপ্ত আলো-বাতাস না থাকলে সেখানে নেতিবাচক শক্তি হু হু করে বৃদ্ধি পায়।

নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা: এই ধরনের বাথরুমের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা অন্যতম প্রধান শর্ত। প্রতিদিন যদি পরিষ্কার করা সম্ভব নাও হয়, তবে সপ্তাহে অন্তত দু’দিন নিয়ম করে সম্পূর্ণ শৌচাগারটি ভালো করে পরিষ্কার করতেই হবে। নোংরা বাথরুম বাস্তু দোষকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।

বাস্তুবিদদের মতে জায়গার অভাবে সিঁড়ির নিচে বাথরুম বানালেও চিন্তার কিছু নেই। এই সহজ অথচ অত্যন্ত কার্যকরী টোটকাগুলি মেনে চললেই সংসারে বজায় থাকবে পজিটিভ এনার্জি ও সুখ-শান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *