সাতসকালে গড়িয়াহাট বাজারে অগ্নিমিত্রা! ফুটপাত দখল দেখে ক্ষুব্ধ মন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

সাতসকালে গড়িয়াহাট বাজারে অগ্নিমিত্রা! ফুটপাত দখল দেখে ক্ষুব্ধ মন্ত্রী

Spread the love

কলকাতা: সোমবার সাতসকালেই গড়িয়াহাট বাজারে আচমকা হাজির হলেন রাজ্যের নতুন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাজার চত্বরের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই এ দিন সকালে…

Agnimitra Paul Surprise Inspection at Gariahat Market

কলকাতা: সোমবার সাতসকালেই গড়িয়াহাট বাজারে আচমকা হাজির হলেন রাজ্যের নতুন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাজার চত্বরের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই এ দিন সকালে তাঁর এই অতর্কিত পরিদর্শন। তবে পরিদর্শনে গিয়ে গড়িয়াহাটের চেনা ছবি দেখে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। দোকানের সামনে আবর্জনার স্তূপ এবং হকারদের যথেচ্ছভাবে ফুটপাত দখল করে রাখার কারণে পথচারীদের যে চরম ভোগান্তি হচ্ছে, তা সরাসরি মন্ত্রীর নজরে আসে। (Agnimitra Paul Surprise Inspection at Gariahat Market)

স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে মন্ত্রী আচমকা গড়িয়াহাট বাজারে পৌঁছতেই হকার ও ব্যবসায়ীদের মধ্যে শোরগোল পড়ে যায়। গোটা বাজার এলাকা ঘুরে দেখার সময় একাধিক দোকানের সামনে প্লাস্টিক ও নোংরার স্তূপ জমে থাকতে দেখেন তিনি। একই সঙ্গে হকারদের ফুটপাত পুরোপুরি দখল করে বসার কারণে সাধারণ মানুষের রাস্তায় হাঁটার জায়গা থাকছে না দেখে ক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা পাল।

রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের পরিচ্ছন্নতা এবং হকার সমস্যার সমাধানে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এ দিন গড়িয়াহাটের পরিস্থিতি দেখে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ফুটপাত পুরোপুরি দখল করে রাখা এবং যত্রতত্র জঞ্জাল জমিয়ে রাখা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বাজার চত্বর দ্রুত পরিষ্কার করার এবং সাধারণ মানুষের হাঁটার পথ সচল রাখার বিষয়ে সংশ্লিষ্ট পুর আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। নতুন পুরমন্ত্রীর এই কড়া মনোভাবের পর আগামী দিনে গড়িয়াহাটের হকার জট ও জঞ্জাল সমস্যার স্থায়ী সমাধান হয় কি না, এখন সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *