বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, দুর্যোগে ভাসবে উত্তরবঙ্গ
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।