টয় ট্রেনের ‘সেলিব্রিটি’ TTE! জানেন দার্জিলিংয়ের সারিতা ইয়োলমোর গল্প?
দার্জিলিংয়ের টয় ট্রেনে চড়তে গিয়ে অনেক পর্যটকই এখন একটি বিশেষ ও পরিচিত মুখের খোঁজ করেন। তিনি কোনও অভিনেত্রী নন, নন কোনও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। তিনি হলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) প্রথম মহিলা ট্রাভেলিং টিকিট এক্সামিনার বা TTE, সারিতা ইয়োলমো।