ক্লিভল্যান্ড দুর্ঘটনা থেকে রাস লাফান প্ল্যান্টে বিস্ফোরণ—কী ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় গ্যাসের ভান্ডার? জেনে নিন
কিন্তু চারিদিকে এত কড়া নিরাপত্তা, এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও একটা আন্তর্জাতিক মানের প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে কী ভাবে এমন প্রলয় কাণ্ড ঘটে? বিজ্ঞানের ভাষায় বলতে গেলে, এই দুর্ঘটনাগুলোর পিছনে কাজ করে একটি ‘ডেডলি ট্রায়াঙ্গেল’ বা বিপজ্জনক ত্রিমুখী সংযোগ। আর তা হলো— দাহ্য গ্যাস, বাতাস বা অক্সিজেন এবং সামান্য একটু আগুনের ছোঁয়া। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন। কোনও কারণে পাইপলাইন থেকে এই গ্যাস লিক হয়ে যদি বাতাসে মিশে যায়, তবে তা পুরো এলাকাকে একটি ‘অদৃশ্য বোমা’-র আকারে পরিণত করে। এর পর সামান্য ঘর্ষণ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা ছোট ফুলকিই পুরো প্ল্যান্ট ওড়ানোর জন্য যথেষ্ট।