একের পর এক হুমকি, অনুষ্ঠান থামিয়ে চিৎকার, বেকায়দা দেখে কী করলেন দিলজিৎ?
এর আগেও গায়কের অনুষ্ঠানে তৈরি হয়েছিল ধুন্ধুমার পরিস্থিতি। এ বার সেই একই ঘটনার পুনরাবৃত্তি সান ফ্রান্সিকোর চেস সেন্টারে দিলজিতের অনুষ্ঠানে। একেবারে খলিস্তানের পতাকা হাতে মঞ্চে উঠে পড়েছিল দর্শক বলে অভিযোগ। কী জানালেন গায়ক?
চুপ থাকেননি দিলজিৎ

অনুষ্ঠান মঞ্চে উঠে অভিযুক্তেরা গায়ককে রীতিমতো ধাক্কা দেন বলে অভিযোগ। এমন অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হবে গায়ককে, কখনও কল্পনা করেননি কেউ। তবে এ বার আর চুপ থাকেননি দিলজিৎ। কড়া ভাষায় আক্রমণ করলেন গায়ক।
হুমকি পেয়েছেন তিনি

খলিস্তানিপন্থীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গত এক বছর ধরে নির্দিষ্ট সংগঠনের থেকে হুমকি পেয়েছেন তিনি। কখনও কখনও মাঝপথে অনুষ্ঠান বন্ধ করতেও বাধ্য হয়েছেন তিনি।
কোনও ভাবেই গান থামাননি দিলজিৎ

দিলজিতের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এ পর পর দুটি অনুষ্ঠান ছিল। সেখানে প্রথম দিনেই এমন অভিজ্ঞতা হয় গায়কের। ঘটনা অন্য দিকে মোড় নিতে বিক্ষোভকারীদের মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়। তবে কোনও ভাবেই গান থামাননি দিলজিৎ। হাজার বাধার মাঝেও গেয়ে গিয়েছেন একের পর এক গান।
সহ্য করবেন না, স্পষ্ট করলেন দিলজিৎ

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মঞ্চে উঠেই দিলজিৎ স্পষ্ট জানিয়ে দেন, কোনও ভাবেই গানের মাঝে এসব সহ্য করবেন না তিনি।
কী ভাবে পঞ্জাবের সঙ্গে জড়িয়ে তিনি?

এই অনুষ্ঠানেই তুলে ধরেছেন কী ভাবে পঞ্জাবের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। কৃষক আন্দোলন থেকে শুরু করে পঞ্জাবের বন্যা সব বিষয়েই সক্রিয় ভাবে থেকেছেন বলেও জানিয়েছেন। শুধু তাই নয়, প্রয়োজনে পঞ্জাবের জন্য দানও করেছেন তিনি।