হাইতি ম্যাচ জেতার পরেই ব্রাজ়িলে ভিনগ্রহীদের হামলা? মাঝরাতে সরকারি অ্যালার্ট, তীব্র আতঙ্ক - 24 Ghanta Bangla News
Home

হাইতি ম্যাচ জেতার পরেই ব্রাজ়িলে ভিনগ্রহীদের হামলা? মাঝরাতে সরকারি অ্যালার্ট, তীব্র আতঙ্ক

Spread the love

কাকতালীয় ভাবে, মাত্র কয়েকদিন আগেই UFO (আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট) এবং আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা বা UAP সংক্রান্ত বেশ কিছু গোপন ফাইল প্রকাশ্যে এনেছে আমেরিকার পেন্টাগন। সেই রিপোর্টে ভিনগ্রহীদের অস্তিত্বের সরাসরি প্রমাণ না মিললেও, আকাশে একাধিক রহস্যময় বস্তুর উপস্থিতির কথা স্বীকার করা হয়েছে। এমন এক রহস্যময় আবহেই হ্যাকারদের এই ‘এলিয়েন’ অ্যালার্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইছে।

তবে বিষয়টিকে শুধুমাত্র মজা হিসেবে দেখছে না ব্রাজ়িল সরকার। দেশের সরকারি ইমার্জেন্সি সিস্টেম হ্যাক হওয়া, জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের। সরকারি ভাবে কোনও বিবৃতি না দিলেও, সূত্রের খবর, এই ধরনের ভুয়ো বার্তার ফলে প্রকৃত বিপর্যয়ের সময়ে সরকারি সতর্ক ব্যবস্থার প্রতি আস্থা থাকবে না সাধারণ মানুষের বলে মনে করছে সরকার।

রয়টার্স সূত্রে খবর, হ্যাকাররা কী ভাবে এই সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করল, তা খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে এমন সাইবার হামলা রুখতে ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ শুরু করেছে ব্রাজ়িল সরকার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *