ম্যাচ শেষে হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা ইরানের
বিশ্বকাপের তারকাখচিত বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে নজর কেড়েছে ইরান। সাতটি সেভ করে শিরোনামে ইরানের গোলকিপার আলিরেজ়া বেইরানভান্দ। ম্যাচের পরের এক ঘটনা নিয়ে চর্চায় ইরান ফুটবল দল। লস অ্যাঞ্জেলেসকে আবেগঘন বিদায় জানাল তারা। সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে গিয়েছেন ইরানের ফুটবলাররা, যেখানে রয়েছে বিশেষ বার্তা। বিশ্বকাপে খেলার জন্য বাধা, সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি যুদ্ধের আবহে সব দেশের মধ্যে শান্তি বজায় রাখার আর্জিও ফুটে উঠেছে সেখানে।