ট্রানজ়িট রিমান্ডে কর্নাটক থেকে হুগলিতে আনা হলো তৃণমূলের প্রাক্তন বিধায়ক রামেন্দুকে
পুলিশ সূত্রে খবর, গত ১১ জুন থেকেই পলাতক ছিলেন রামেন্দু। তারকেশ্বর থেকে তিনি প্রথমে যান ওডিশা। সেখান থেকে বিশাখাপত্তনম, তার পর হায়দরাবাদ হয়ে আত্মগোপন করেন কর্নাটকে। যে হেতু তিনি সাধারণ ছোট ফোন ব্যবহার করছিলেন, তাই টাওয়ার লোকেশন ধরে ট্র্যাক করতে বেগ পেতে হয় তদন্তকারীদের। তার পরেও শেষরক্ষা হলো না। কর্নাটকের সাহাপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।