Yashasvi Jaiswal, IND vs AFG: ইংল্যান্ড সিরিজের আগে ভারতের সবচেয়ে বড় অস্ত্র যশস্বী? গিলের মন্তব্যে জোর জল্পনা ভারত শিবিরে! | Yashasvi Jaiswal's Stunning Century Powers India to Dominant Win Over Afghanistan - 24 Ghanta Bangla News
Home

Yashasvi Jaiswal, IND vs AFG: ইংল্যান্ড সিরিজের আগে ভারতের সবচেয়ে বড় অস্ত্র যশস্বী? গিলের মন্তব্যে জোর জল্পনা ভারত শিবিরে! | Yashasvi Jaiswal’s Stunning Century Powers India to Dominant Win Over Afghanistan

Spread the love

সেঞ্চুরির পর তৃপ্ত যশস্বী।Image Credit: PTI

চেন্নাই : সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে আছেন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। গতকাল করেছেন সেঞ্চুরি। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন যশস্বী। ৮৬ বলে খেলেছেন ১১০ রানের অপরাজিত ইনিংস। তাঁর ব্যাটে ভর করেই আফগানদের ৯ উইকেটে হারিয়েছে ভারত। এমনকি এই আফগানিস্তান সিরিজের আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন রাজস্থানের এই ব্যাটার। তবে ইংল্যান্ড সিরিজ নিয়ে কী ভাবছে ভারতীয় দল? এই নিয়েই মুখ খুললেন ক্যাপ্টেন শুবমন গিল (Shubman Gill)।

শুবমন বললেন, “আগামী দুই দিনের মধ্যেই ইংল্যান্ড দলের দল ঘোষণা করা হবে। সেই দলের উপর ভিত্তি করেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশ ভাবব। যদিও বা, এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ফিটনেসের। সবাই ফিট থাকলে যে সেরা, তাকেই দলে সুযোগ দেওয়া হবে।” যশস্বীকে নিয়েও অকপট শুবমন। বললেন, “আমি ওর জন্য নিজের পজিশন ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু কারও পক্ষেই সব ম্যাচ খেলা সম্ভব না। কাউকে না কাউকে বাদ পড়তেই হবে। বিরাট ভাই না থাকার ফলেই ওকে দুই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল এবং ও সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। আশা করি ওর এই ফর্মই আবার দেখা যাবে।”

গতকাল প্রথমে ব্যাট করে ৩৬ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় আফগানদের। সেখান থেকেই কামব্যাক করেন গুরবাজরা। দুরন্ত সেঞ্চুরি করেন অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদী (১০২)। আজমাতউল্লাহ ওমরজাইও রান পেয়েছেন। ৫৬ বলে খেলেছেন ৫০ রানের দুরন্ত ইনিংস। তবে প্রসিদ্ধ কৃষ্ণার সামনেই একপ্রকার ধসে যায় আফগানরা। ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ। ৪৫ ওভারের মধ্যেই ২১৮ রানে ধসে যায় আফগানদের ইনিংস। জবাবে ব্যাটে নেমে যশস্বীর ১১০ ও রোহিত শর্মার ৭৯ রানের ইনিংসের বদান্যতায় ২৯ ওভারের মধ্যে ২২৪ রান তুলে দেয় ভারত। তবে এই মুহূর্তে সবার চর্চার কেন্দ্রবিন্দুতে একজনই। যশস্বী জয়সোয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *