PM Surya Ghar Yojana-তে আবেদন করেছেন? বিদ্যুৎ বিল আসবে শূন্য, পাবেন ৭৮ হাজার টাকাও | PM Surya Ghar Yojana, Get Free Electricity and Up to RS 78,000 Subsidy by Installing Rooftop Solar Panels - 24 Ghanta Bangla News
Home

PM Surya Ghar Yojana-তে আবেদন করেছেন? বিদ্যুৎ বিল আসবে শূন্য, পাবেন ৭৮ হাজার টাকাও | PM Surya Ghar Yojana, Get Free Electricity and Up to RS 78,000 Subsidy by Installing Rooftop Solar Panels

Spread the love

নয়া দিল্লি ও কলকাতা: খাতায় কলমে বর্ষাকাল। ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে। কিন্তু তার মধ্যেও অস্বস্তিকর গরম। বর্ষাকালেও গরম থেকে রেহাই নেই। বিশ্রাম পাচ্ছে না এসিও। এদিকে, বিলও আসছে লম্বা। এপ্রিল- মে মাসে কম টাকা গুনতে হয়নি। বর্ষাকাল বলেও যে বিল (Electric Bill) কম আসবে তা নয়। শুধু কি এসি? আরও বিভিন্ন ইলেকট্রিক সামগ্রীর কারণেও বিদ্যুত খরচ হয়। কিন্তু, জানেন আপনার বিদ্যুত বিল শূন্য হয়ে যেতে পারে। অর্থাৎ কোনও টাকা খরচ না করেই আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। তার জন্য কেন্দ্রীয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা’-তে (PM Surya Ghar Yojana) আবেদন করতে হবে। পালাবদলের পর বাংলাতেও এই প্রকল্প চালু হয়েছে। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) রাজ্যবাসীকে এই প্রকল্পে আবেদনের অনুরোধ করেছেন। কিন্তু, কী এই প্রকল্প, কীভাবে আবেদন করবেন, কী কী সুবিধা পাবেন, জেনে নিন

প্রধানমন্ত্রী সূর্য ঘর বিদ্যুৎ যোজনা

২০২৪ সালে শুরু হয়ে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। এই বিশেষ প্রকল্পে বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে হবে। প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ ব্যবহার করলে আর বিল দিতে হবে না। মূলত, যাঁরা সমাজে পিছিয়ে রয়েছেন, প্রান্তিক এলাকার মানুষ, তাঁদের জন্য এই প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। জানেন কী, সোলার প্যানেল বসালে বিল তো দিতেই হবে না, উল্টে সরকারের থেকে ভর্তুকি পাবেন। ৩০০ ইউনিট পর্যন্ত আবেদন করা যাবে। এই প্রকল্পের লক্ষ্য হল ২০২৬-২৭ অর্থবর্ষের শেষ নাগাদ এক কোটি বাড়িতে সোলার রুফটপ প্যানেল স্থাপন করা।

ভর্তুকি

ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উপভোক্তার কাছে পৌঁছে যাবে। কত বিদ্যুতের জন্য কত ভর্তুকি মিলবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। মূলত, ১ কিলোওয়াটের জন্য পাওয়া যাবে ৩০ হাজার টাকা, দুই কিলোওয়াটের জন্য মিলবে ৬০ হাজার টাকা এবং তিন কিলোওয়াটের জন্য মিলবে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীদের ভারতের বাসিন্দা হতে হবে।
  • মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সদস্য হতে হবে।
  • আবেদনকারীদের নিজস্ব বাসস্থান থাকতে হবে, যার ছাদ সোলার প্যানেল স্থাপনের জন্য উপযুক্ত।
  • আবেদনকারীদের অবশ্যই একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
  • আবেদনকারীরা সোলার প্যানেলের জন্য অন্য কোনও ভর্তুকি গ্রহণ করতে পারবেন না।

কীভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী সূর্য ঘর বিদ্যুৎ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটি হল, pmsuryaghar.gov.in, ওই ওয়েবসাইটে যাওয়ার পর তারপর কী কী করতে হবে দেখে নিন ধাপে ধাপে

  • ওয়েবসাইটে যাওয়ার পর কনজ়িউমার অপশনে গিয়ে তারপর অ্যাপ্লাই নাও-তে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিন। তারপর ‘ভেরিফাই’ অপশনটিতে ক্লিক করুন।
  • ওটিপিতে দিয়ে লগইন-এ ক্লিক করুন।
  • নাম, ই-মেইল, ঠিকানা, রাজ্য, জেলা এবং পিন কোডের মতো প্রয়োজনীয় বিবরণ দিয়ে সেভ-এ ক্লিক করুন।
  • অনলাইনে ঠিক এইভাবেই সূর্যঘর যোজনার জন্য আবেদন করতে হবে। এছাড়া জনকল্যাণ শিবিরেও সূর্য ঘর যোজনা প্রকল্পে আবেদন করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *