PM Narendra Modi: ‘২১ জুন বিশ্বের অন্যতম উৎসবের রূপ নিয়েছে’, বাংলা থেকেই যোগ দিবসের জয়গাঁথা মোদীর মুখে | PM Narendra Modi recounts the success story of Yoga Day, tracing its roots to Bengal - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: ‘২১ জুন বিশ্বের অন্যতম উৎসবের রূপ নিয়েছে’, বাংলা থেকেই যোগ দিবসের জয়গাঁথা মোদীর মুখে | PM Narendra Modi recounts the success story of Yoga Day, tracing its roots to Bengal

Spread the love

কৌস্তভ গঙ্গোপাধ্যায়, সোমা দাসের রিপোর্ট

কলকাতা: দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে গোটা দেশের নজর, গোটা বিশ্বের নজর এখন বাংলায়। রেড রোডে মহাসমারোহে হচ্ছে যোগ দিবসের বিশেষ কর্মযজ্ঞ। হাজির খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজির রাজ্যপাল আর এন রবি। শুরুতেই বাংলায় যোগ ফেরানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, “পশ্চিমবাংলায় হারিয়ে যাওয়া, ভুলিয়ে যাওয়া যোগকে ২০২৬ আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন প্রধামন্ত্রী। শতকোটি প্রণাম জানাই।”

শুভেন্দুর পরেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই বাংলায় প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা প্রধানমন্ত্রীকে। টেনে আনেন ইতিহাস। বলেন, “বাংলার পুণ্যভূমিতে যোগ দিবস পালন বড় প্রাপ্তি। কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে দিনটিকে স্বাগত জানিয়েছেন। যোগে কোনও বয়সের সীমা থাকে না। যোগ দিবস তুলে ধরেছে দেশে ঐক্যের ছবি। যোগ মানব জীবনের চেতনার প্রকাশ। সবাইকে জুড়ে দিয়েছে যোগ দিবস। একটা গোটা দেশ এক হয়েছে। ২১ জুন বিশ্বের অন্যতম উৎসবের রূপ নিয়েছে।”

এখানেই না থেমে যোগের উপকারিতার কথাও ফের একবার তুলে ধরেন মোদী। যোগ কীভাবে মন ও শরীরকে শান্ত রাখে, একমুখী করে, জীবনে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “বয়সকালে সুস্থ থাকতে সাহায্য করে যোগ। রোজ যোগাভ্যাস করলে মন শান্ত থাকে, উদ্বেগকে দূরে রাখা যায়। যোগ দুঃখের বিনাশ করে। যোগ জীবনের ভারসাম্য রাখা শেখায়। কী করা উচিত, কী করা উচিত নয়, তা শেখায় যোগ। যখন আমরা শরীরকে সঠিকভাবে চালানো শিখে নিই, তখন সুস্বাস্থ্য আমাদের সর্বদাই সঙ্গে থাকে। শুধু শারীরিক স্বাস্থ্য ভালো রাখে না, মানসিক স্বাস্থ্য থেকে শারীরিক স্বাস্থ্যের মার্গ দেখায়।”   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *