২২-২৮ জুন কোন রাশির জীবনে কী অপেক্ষা করছে? Ei Samay - 24 Ghanta Bangla News
Home

২২-২৮ জুন কোন রাশির জীবনে কী অপেক্ষা করছে? Ei Samay

Spread the love

কন্যা রাশি

সপ্তাহের শুরুতে কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা সিদ্ধান্ত নিয়ে গভীর চিন্তাভাবনা করতে পারেন। মাঝামাঝি সময়ে কাজের চাপ বাড়লেও আপনি বুদ্ধির জোরে সব কিছু সামলাতে পারবেন। নতুন কোনও প্রকল্প শুরু করার সম্ভাবনা রয়েছে। কাজের গুরুত্ব অনুযায়ী সময় ভাগ করে চললে সমস্যা হবে না।

তুলা রাশি

অতীতের কোনও কষ্ট বা মানসিক বোঝা থেকে মুক্তি পাওয়ার সুযোগ পাবেন। পুরোনো অভিজ্ঞতা থেকেই নতুন শিক্ষা মিলবে। পরিবার ও ব্যক্তিগত জীবনে আনন্দ বাড়বে। সপ্তাহের শেষে মন অনেকটা শান্ত হবে, স্বস্তি মিলবে। অতীতকে মেনে নিলেই ভবিষ্যতের জন্য জায়গা তৈরি হয়, সেটা ভুলে যাবে না।

বৃশ্চিক রাশি

এই সপ্তাহে আপনার জীবনে কোনও নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। কোনও পুরোনো অভ্যাস বা জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। আত্মবিশ্বাস বাড়বে, জীবনে উন্নতির দরজা খুলে যাবে। পরিবর্তনকে ভয় পাবেন না, সেটাই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়।

ধনু রাশি

সপ্তাহের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। লক্ষ্য অর্জনের জন্য প্রত্যাশার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। তবে হাল ছাড়বেন না। সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনার খাটনির ফল মিলতে শুরু করবে। কোনও সুখবর পেতে পারেন। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে।

মকর রাশি

এই সপ্তাহে কোন কাজে আগে করবেন, কোন কাজ পরে, সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। জটিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো তথ্য যাচাই করে নিন। কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে কারও কথার আড়ালে অন্য উদ্দেশ্য থাকতে পারে। সতর্কতা ও ধৈর্য রাখলে লাভবান হবেন।

কুম্ভ রাশি

ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা ধীরে ধীরে কেটে যাবে। নতুন সুযোগ বা তথ্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে বড় কোনও সাফল্য বা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্জন আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে যা ভবিষ্যতের পথকে সুগম করবে।

মীন রাশি

এই সপ্তাহে সম্পর্ক এবং পারিবারিক দায়িত্বের উপর বেশি গুরুত্ব দিতে হবে। কাজের পাশাপাশি প্রিয়জনদের জন্য সময় বের করার চেষ্টা করবেন। পুরোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে, সম্পর্ক আরও মজবুত হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *