শ্বাসনালীতে আটকে ছিল ভুট্টাদানা, নীল হয়ে যাওয়া শিশুর প্রাণরক্ষা এনআরএসে
গত ২৫ মে ভুট্টা খাওয়ার সময়ে একটি দানা কোনও ভাবে ঢুকে যায় মালদার বাসিন্দা, ছোট্ট সাবিয়া সিদ্দিকির শ্বাসনালীতে। বিষয়টা প্রথমে কেউ বুঝতে পারেননি। এমনকী, দিন দশেক মামুলি কাশি ছাড়া কোনও সমস্যাও ছিল না সাবিয়ার। কিন্তু সেই কাশিই বাড়তে বাড়তে শুরু হয় প্রবল শ্বাসকষ্ট, সঙ্গে জ্বর। গত সোমবার তাকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও শিশুটির অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে এনআরএসে রেফার করেন।