যোগ দিবসের অনুষ্ঠান শেষে এক্স-পোস্ট মোদীর
যোগ দিবসের অনুষ্ঠান নিয়ে কলকাতাবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবসের অনুষ্ঠান শেষে এক্স হ্যান্ডলে মোদীর বার্তা, ‘এ বারের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান সফল ভাবে আয়োজনের জন্য কলকাতার সকল ভাই-বোনকে আন্তরিক ধন্যবাদ। এই প্রাণবন্ত শহরে যোগ দিবস পালন করা গর্বের বিষয়।’ এ দিন রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। কলকাতার অনুষ্ঠান থেকে মোদী বলেন, ‘২১ জুন বিশ্বের সবচেয়ে বড় পার্বণে পরিণত হয়েছে।’