বিধায়কদের সই জালকাণ্ডে নয়া মোড়, এবার কি জাল গুটাবে সিআইডি? | CID Recovers Missing TMC Resolution Book from Sobhandeb Chattopadhyay’s Residence in MLA Signature Forgery Probe
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কার্যালয় চলে গিয়েছিল সিআইডি। তল্লাশি চালানো হয়েছিল কিন্তু গোয়েন্দাদের হাতে আসেনি সই করা রেজোলিউশান বই হাতে আসেনি তাঁদের। তলব করেছেন অভিষেককে। কিন্তু সূত্রের খবর তাঁর উত্তর ছিল তিনি জানেন না রেজোলিউশন বই কোথায়। অবশেষ খোঁজ মিলল সেই ‘গুপ্তধনের’। বিধায়কদের সই জালিয়াতির তদন্তে অবশেষে সিআইডির হাতে এলে রেজোলিউশন বুক। আর সেটা মিলল বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে।