আধুনিক প্রযুক্তিকে অগ্রাধিকার, আইআইইএসটি শিবপুরে নতুন কোর্স
প্রতিষ্ঠানের ডিরেক্টর ভিএমএসআর মূর্তি বলেন, ‘আইআইইএসটি শিবপুর বরাবরই প্রযুক্তিগত বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। আমাদের নতুন এই কোর্সগুলি শিক্ষার্থীদের এআই-নির্ভর বিশ্ব অর্থনীতির জন্য প্রস্তুত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।’ তিনি জানান, পিয়োর সায়েন্স, ডিপ ম্যাথমেটিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের চিরাচরিত বাধা ভেঙে প্রতিষ্ঠান পড়ুয়াদের এমন এক নমনীয় শিক্ষা দিতে চাইছে যা তাঁদের শিল্পের চাহিদা বুঝতে এবং উন্নতমানের কর্পোরেট ও গবেষণার কেরিয়ারে সরাসরি যুক্ত হতে সাহায্য করবে।