অস্কারের পর বড় ধাক্কা! ইস্টবেঙ্গল ছাড়লেন জাভিয়ের স্যাঞ্জেজও - 24 Ghanta Bangla News
Home

অস্কারের পর বড় ধাক্কা! ইস্টবেঙ্গল ছাড়লেন জাভিয়ের স্যাঞ্জেজও

Spread the love

অস্কার ব্রুজোর বিদায়ের পর এবার ইস্টবেঙ্গল ছাড়ার ঘোষণা ফিজিক্যাল ট্রেনার জাভিয়ের স্যাঞ্জেজের। নতুন মরসুমের আগে লাল-হলুদ শিবিরে বাড়ছে অনিশ্চয়তা।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটে গিয়েছে এবার। নতুন মরসুমে আর ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের দায়িত্বে থাকছেন না অস্কার ব্রুজো। শনিবার রাতে সোশ্যাল সাইটে ইস্টবেঙ্গল ক্লাব ও নিজের ক্যারিয়ার নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আইএসএল জয়ী এই কোচ। লাল-হলুদের তরফ থেকে প্রস্তাব দেওয়া হলেও তিনি যে আর ফিরবেন না সেই কথা ও জানিয়েছেন অস্কার। যেটা কিছুটা হলেও আশাহত করেছে সকলকে‌। গতবারের সাফল্যের পর এবারের এএফসির মঞ্চে ও এই স্প্যানিশ কোচের থাকার আশা করেছিল সমর্থকদের একটা বিরাট অংশ। কিন্তু না। শেষ পর্যন্ত আর লাল-হলুদে ফিরছেন না অস্কার।

ইংরেজিতে পড়ুন: 

সম্ভবত ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাবের দায়িত্ব নেবেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ। তবে শুধুমাত্র অস্কার নন এবার ইস্টবেঙ্গল ক্লাব ছাড়লেন ফিজিক্যাল ট্রেনার জাভিয়ের স্যাঞ্জেজ। লাল-হলুদের হয়ে সেই ঐতিহাসিক আইএসএল ট্রফি তুলে ধরার ছবি আপলোড করে তিনি লেখেন, ‘ ইস্টবেঙ্গল এফসিতে আমার সময় শেষ হওয়ার মুহূর্তে আমি আমার গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমাদের স্টাফ, খেলোয়াড় এবং ক্লাবের নেপথ্যের অসাধারণ টিমের সাথে কাজ করাটা আমার জন্য পরম সম্মানের বিষয় ছিল।’

আরও লেখেন, ‘ সমর্থকবৃন্দ, আপনাদের আবেগই এই ক্লাবটিকে সত্যিই বিশেষ করে তুলেছে, এবং প্রতিটি পদক্ষেপে আপনারা আমাদের যে সমর্থন দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা একসাথে যা অর্জন করেছি, তা নিয়ে অপার স্মৃতি ও গভীর গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি। এই যাত্রাকে এত অর্থবহ করে তোলার জন্য ধন্যবাদ। আমি ক্লাবের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *