পাহাড়ের সমস্যার দ্রুত সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুংয়ের
গুরুং এদিন মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘স্থায়ী সমাধানের জন্য আলোচনার পথ এখন খুলে দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই জন্যই তাঁকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।’ স্থায়ী সমাধান চাইছে তৃণমূলের শরিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাও। এদিনই পাহাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদ্য পদত্যাগী জিটিএ চিফ অনীত থাপা বলেন, ‘আমরা জিটিএ ছেড়ে চলে আসায় এখনও তো পাহাড়ের স্থায়ী সমাধান নিয়ে কোনও বাধা নেই। আমরাই তো ভোট দিয়ে বিজেপি সাংসদকে দিল্লি পাঠিয়েছি। আমরা চাই, তিনি দ্রুত পদক্ষেপ করুন।’