গাজিয়াবাদ থেকে উদ্ধার এক NEET পরীক্ষার্থী-র ঝুলন্ত দেহ
রবিবার ফের হতে চলেছে NEET। তবে তার আগে অব্যাহত আত্মহত্যার ঘটনা। এ বার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উদ্ধার এক NEET পরীক্ষার্থী-র দেহ। পরীক্ষার মাত্র দু’দিন আগে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ইন্দোর থেকেও উদ্ধার হয়েছে আরও এক তরুণীড় দেহ। তিনিও ওই পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রশ্ন ফাঁসের জেরে বাতিল করা হয় গত ৩ মে হওয়া মেডিক্যালে ভর্তির পরীক্ষা। সেই কারণে নতুন করে ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নিট) হবে বলে জানানো হয়। ওই পরীক্ষা বাতিলের পরে আত্মহত্যা করেছেন অনেক পরীক্ষার্থী।