আশ্চর্য সুন্দর জলযাত্রায় সেন্ট মেরিস আইল্যান্ড
সুব্রত সরকার
আরব সাগরের নীল জল আদিগন্ত ছড়িয়ে রয়েছে। প্রখর সূর্যের আলো ও তাপে উজ্জ্বল, উচ্ছ্বল সেই জলরাশির একটা চোরা আকর্ষণে উদুপির টেগমা জেটি থেকে টিকিট সংগ্রহ করে বোটে এসে বসেছিলাম। একদম ছোট নয়, বেশ বড় জলযান। আমাদের গন্তব্য— সেন্ট মেরিস আইল্যান্ড।