International Yoga Day: সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন | International Yoga Day 2026: 500 Boats to Showcase Yoga on the Ganges in Kolkata
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। গতকালই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শহর জুড়ে চলে ‘রান ফর যোগা’। আজও বেশ কিছু কর্মসূচি রয়েছে। যেমন, আজ সূর্যাস্তের পর গঙ্গাবক্ষে ৫০০ নৌকায় বিশেষ যোগার প্রচার হবে। অর্থাৎ ওই নৌকাগুলিতে যোগ প্রদর্শন হবে। প্রদর্শনে অংশ নিতে গতকালই সুন্দরবন থেকে কলকাতার পথে রওনা দেয় ৫০০ টুরিস্ট বোট বা নৌকা।