Abhishek Banerjee: ‘মহিলাকে আগিয়ে দেয়, ওদের কাছে বন্দুক ছিল…’, টার্গেট অভিষেক! কলকাতা বিমানবন্দরে তুলকালাম কাণ্ড | Chaos at Kolkata Airport as TMC Supporters Allegedly Assault Three Amid Abhishek Banerjee’s Return
কলকাতা: অভিষেক বন্দোপাধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরছেন! বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। কিন্তু হঠাৎ করেই ধুন্ধুমার পরিস্থিতি। ধাক্কাধাক্কি মারপিট! ভিড়ের মধ্যে থেকেই দু’জন মহিলা এবং একজন পুরুষকে মারতে শুরু করে তৃণমূল সমর্থকরা!
তৃণমূলের অভিযোগ,অভিষেক বন্দোপাধ্যায়ের উপর হামলা করার জন্য এসেছেন তাঁরা। লোকটির কাছে একটি বন্দুক ছিল বলে অভিযোগ তৃণমূল কর্মীদের! যে গাড়িতে তাঁরা এসেছিলেন, সেই গাড়িটিতেও ডিম ভর্তি ট্রে ছিল! সিআরপিএফ জওয়ান এবং পুলিশ এসে সবাইকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে!
এক বিক্ষোভকারী বলেন, “আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে বলে টিম নিয়ে এসেছিল। আমরা সৌজন্যের খাতিরে হাত জোড় করে বলেছি, এটা আমাদের বাংলার কালচার নয়। ওদের কাছে বন্দুক ছিল। মহিলাকে আগিয়ে দিয়েছিল।” অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
প্রসঙ্গত, শুক্রবার দিল্লিতে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রাও। মূলত কাকলিপন্থীদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে এসেছেন তাঁরা। দিল্লি থেকে কলকাতায় ফেরার আগেই এই ঘটনা।