হস্টেল থেকে পলাতক চার কিশোর, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে
বৃহস্পতিবার সকালে উপস্থিতি নেওয়ার সময়ে কর্তৃপক্ষ দেখেন, নবম শ্রেণির দু’জন ও সপ্তম শ্রেণির দুই ছাত্র নেই। হস্টেল ও স্কুলের বিভিন্ন ঘর খুঁজে দেখার পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। স্কুলের শিক্ষকরা দেখেন, ভোর সাড়ে চারটা নাগাদ চার ছাত্র একসঙ্গে হস্টেলের প্রধান দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। তবে তারা কোথায় গিয়েছে, কেন গিয়েছে, স্পষ্ট কোনও তথ্য মেলেনি।