শনি ও রবিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায় - 24 Ghanta Bangla News
Home

শনি ও রবিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

Spread the love

শুক্রবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রপাতের আশঙ্কা তুলনামূলক বেশি। ঝড়বৃষ্টির কারণে এই জেলাগুলিতেও তাপমাত্রা কমবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *