ম্য়াচ শেষে হাতাহাতিতে প্লেয়াররা, বিশ্বকাপে বিতর্কিত ৬ গোলের ম্যাচ - 24 Ghanta Bangla News
Home

ম্য়াচ শেষে হাতাহাতিতে প্লেয়াররা, বিশ্বকাপে বিতর্কিত ৬ গোলের ম্যাচ

Spread the love

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তপ্ত হয়ে ওঠে। কাতারের আসিম মাদিবোর ভয়ঙ্কর ট্যাকলে গুরুতর চোট পান ক্যানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। এই ঘটনার পর মাদিবোকেও সরাসরি লাল কার্ড দেখানো হয়। ফলে কাতার ৯ জন হয়ে যায়। কোনের পরিবর্তে মাঠে নেমে ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন নাথান সালিবা। এরপর ৭৫ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন কাতারের মহম্মদ মানাই। তাতে ব্যবধান দাঁড়ায় ৫-০।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। যোগ করা সময়ে করা তাঁর গোলেই ৬-০ ব্যবধানে ম্যাচ শেষ হয়। এই বিশ্বকাপে এক ম্যাচে তিন গোল করা ফুটবলারদের তালিকায় তিনি যোগ দেন আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে। অর্থাৎ, চলতি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয় হ্যাটট্রিক হলো।

তবে শেষ বাঁশি বাজার পরেও উত্তেজনা থামেনি। হার নিশ্চিত জেনেও একের পর এক ট্যাকল করতে থাকেন কাতারের প্লেয়াররা। এটা নিয়ে একাধিকবার রেফারির কাছে আপত্তি জানায় তাঁরা। ম্যাচ শেষ হতেই মেজাজ হারান ক্যানাডার প্লেয়াররা। কাতারের প্লেয়ারদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দুই দলের কোচও তর্কে জড়িয়ে পড়েন। ক্যানাডার কোচ জেসি মার্শ এবং কাতারের কোচ খুলেন লোপেতেগুইয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *