মৌসুমী বায়ুর জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস - 24 Ghanta Bangla News
Home

মৌসুমী বায়ুর জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

Spread the love

উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে রাজ্যের উপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে অগ্রসর হওয়ায় তার প্রভাব পড়ছে গোটা রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বেশি সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে ২২ জুন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ২৪ ও ২৫ জুন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *