বিশ্বকাপের মাঝে বড় ধাক্কা ভারতের, চোট পেয়ে ছিটকে গেলেন তারকা স্পিনার - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপের মাঝে বড় ধাক্কা ভারতের, চোট পেয়ে ছিটকে গেলেন তারকা স্পিনার

Spread the love

ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা ধাক্কা খেল। গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেলেন অন্যতম ভরসার অফস্পিনার শ্রেয়াঙ্কা পাতিল। গ্রুপস্তরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে তিনি চোট পান। মনে করা হচ্ছিল তিনি চোট সারিয়ে ফিরতে পারবেন, কিন্তু তাঁর চোট এতটাই গুরুতর যে বিশ্বকাপ থেকেই তাঁকে ছিটকে যেতে হলো। তাঁর বিকল্প হিসেবে নেওয়া হয়েছে লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে।

হেডিংলিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে মাত্র একটা বল করে চোট পেয়ে মাঠ ছাড়েন ২২ বছর বয়সি শ্রেয়াঙ্কা। বল করার পর ব্যাটার সেটির শট নেন, শ্রেয়াঙ্কা দৌড়ে গিয়ে বল ধরেন ও ঘুরে ছুড়তে যান। সেই সময়েই তাঁর গোড়ালি ঘুরে যায়। সঙ্গে সঙ্গে ব্যথায় লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতি এমন হয় যে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না। মেডিক্যাল কর্মীরা দ্রুত মাঠে ঢুকে তাঁর প্রাথমিক শুশ্রষা করলেও তিনি নিজের পায়ে দাঁড়াতে পারেননি, এর পর তাঁকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়।

শ্রেয়াঙ্কার ছিটকে যাওয়ার খবর সামনে আনার সঙ্গে BCCI তাঁর বিকল্প প্লেয়ারের নাম ঘোষণা করেছে। প্রেমা রাওয়াতকে দলে ডাকা হয়েছে। যদিও প্রেমা এখনও অভিষেক করেননি দেশের জার্সিতে। ফলে তিনি যদি নামেন তা হলে বিশ্বকাপেই দেশের জার্সিতে অভিষেক করবেন তিনি।

Prema Rawat during match with india A team
প্রেমা রাওয়াত

কে প্রেমা রাওয়াত?

ঘরোয়া ক্রিকেট উঠতি ক্রিকেটার প্রেমা। গত কয়েক বছরে তিনি ঘরোয়া ক্রিকেটে ছাপ ফেলেছেন, ফেল শ্রেয়াঙ্কার বিকল্প হিসেবে তাঁর নামই সবার আগে আসে। ২৪ বছর বয়সি প্রেমা উত্তরাখণ্ড ও সেন্ট্রাল জ়োনের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। তিনি গত দুটো মরশুমে ভালো ছন্দে আছেন। তবে তিনি কেরিয়ার শুরু করেছিলেন হকিতে, এর পর ক্রিকেট খেলা শুরু করেন।

প্রেমা ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও ফোকাসে আসেন উইমেন্স প্রিমিয়ার লিগে। তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১.২ কোটি টাকায় দলে নেয় ২০২৫ মরসুমে আগে। এর পর ২০২৬-এর নিলামের আগে RTM কার্ড দিয়ে তাঁকে ধরেও রাখে।

RCB-র কোচ মালোলান রঙ্গরাজন তাঁকে জর্জিয়া ওয়ারহ্যামের ভারতীয় সংষ্করণ বলে বর্ণনা করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *