বালির অবৈধ মজুতের বিরুদ্ধে এখন দায়ের হচ্ছে এফআইআর - 24 Ghanta Bangla News
Home

বালির অবৈধ মজুতের বিরুদ্ধে এখন দায়ের হচ্ছে এফআইআর

Spread the love

তবে প্রশাসনের অনেক কড়াকড়ির মধ্যেও অবৈধ কারবার চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা। জানা গিয়েছে, তারা বাঁকুড়া জেলা থেকে বালি পাচারের জন্য পূর্ব বর্ধমান জেলাকে করিডর হিসেবে ব্যবহার করছে। গলসি থানা এলাকায় দামোদরের এক পাড়ে পূর্ব বর্ধমান, বিপরীত পাড়ে বাঁকুড়া। বালি মাফিয়ারা বাঁকুড়া জেলার দিক থেকে বালি তুলে সেই বালি পাচারের রাস্তা হিসেবে বেছে নিয়েছে গলসি থানা এলাকার শিল্লা, গোহগ্রাম, শিকারপুরের মতো এলাকাগুলিকে। সেই বালি নিয়ে যে সব লরি আসছে, সেগুলির চালকদের কাছে দূরবর্তী গন্তব্যের বৈধ চালান থাকায় পূর্ব বর্ধমানের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর কিছু করতে পারছে না। সেই চালান নিয়ে গলসি, মেমারি–সহ আশপাশ এলাকায় বালি নামিয়ে একই চালানে ফের বালি আনতে লরিগুলি বাঁকুড়ায় চলে যাচ্ছে। অভিযোগ, বাঁকুড়া জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অনেক আধিকারিক তা জানলেও এখনও সে ভাবে ব্যবস্থা নেননি, যা নিয়েছে পূর্ব বর্ধমান জেলার সংশ্লিষ্ট দপ্তর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *