নতুন জুটিদের নিয়ে আসছে বাবাই সেনের ফিল্ম ‘শিউলি’ - 24 Ghanta Bangla News
Home

নতুন জুটিদের নিয়ে আসছে বাবাই সেনের ফিল্ম ‘শিউলি’

Spread the love

দেবলীনা ঘোষ

বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক বাবাই সেনের নতুন ছবি ‘শিউলি’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা টুইঙ্কল বড়ুয়া, রাসিল, সুদীপ্তা চক্রবর্তী এবং আরশি সেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ও চরিত্রদের লুক। ‘শিউলি’ মূলত দুই ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের প্রেমের গল্প। ছবিতে দেখা যাবে এক বাঙালি মেয়ের সঙ্গে দক্ষিণ ভারতের এক যুবকের সম্পর্কের কাহিনি। ভাষা ও সংস্কৃতির পার্থক্য থাকলেও ভালোবাসা কী ভাবে মানুষকে একসঙ্গে বেঁধে রাখে, সেই গল্পই তুলে ধরা হয়েছে ছবিতে। পাশাপাশি বন্ধুত্ব, সম্পর্কের টানাপড়েন এবং ত্রিকোণ প্রেমও রয়েছে ছবির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *