‘অভিনয় ছেড়ে সব্জি বিক্রি করব…’, কেন টেলিভিশন প্রযোজকদের ‘মাফিয়া’ বলে কটাক্ষ শিল্পার?
যারা শিল্পীদের মৃত্যুতে শোক প্রকাশ করে কিন্তু জীবিত থাকাকালীন সাপোর্ট করে না, তাদেরও কটাক্ষ করেছেন শিল্পা। বিতর্কের সময়ে তাঁকে একা ফেলে দেওয়া হয়েছিল বলে মত অভিনেত্রীর। ইন্ডাস্ট্রির কেউ তাঁকে সাপোর্ট করেননি। শিল্পার কথায়, ‘আমার পাশে দাঁড়ানোর সুযোগ ছিল, তখনও তারা সেটা করেননি। আমার কিছু বলার প্রয়োজন ছিল না। সেই সময়ে আমি কীসের মধ্যে দিয়ে গিয়েছিলাম, তা কেউ জানেও না। লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে যে আমি শুধু টাকার জন্য এই সব করেছি। আজ, ১০ বছর পরেও, সেই প্রযোজক এখনও টিভি শো এবং চলচ্চিত্র তৈরি করছেন। নিজের জন্য ন্যায়বিচারের লড়াই করার সাহস কারও নেই। আর তার পরেই মানুষ আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নেয়।’