অনুপ্রবেশকারীকে বিয়ে! পালিয়ে বাংলাদেশে গিয়ে পথের ভিখারি কোচবিহারের বিউটি বিবি - 24 Ghanta Bangla News
Home

অনুপ্রবেশকারীকে বিয়ে! পালিয়ে বাংলাদেশে গিয়ে পথের ভিখারি কোচবিহারের বিউটি বিবি

Spread the love

কোচবিহার: বড় আটিয়াবাড়ি গ্রাম, দিনহাটা থানার অন্তর্গত এই ছোট গ্রামের বাসিন্দা বিউটি বিবি (beauty bibi)। একজন সাধারণ মুসলিম নারী, যাঁর জীবন গত এক মাসে এক…

কোচবিহার: বড় আটিয়াবাড়ি গ্রাম, দিনহাটা থানার অন্তর্গত এই ছোট গ্রামের বাসিন্দা বিউটি বিবি (beauty bibi)। একজন সাধারণ মুসলিম নারী, যাঁর জীবন গত এক মাসে এক অন্ধকার গল্পে পরিণত হয়েছে। প্রায় ১৫ বছর আগে তিনি আবু বকর নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি ছেলে হয় নাম আব্দুল্লাহ, বয়স এখন মাত্র ১১ বছর।

স্বামী-স্ত্রী-সন্তান নিয়ে সংসার চলছিল গ্রামের সাধারণ ছন্দে। কিন্তু এক মাস আগে সবকিছু বদলে যায়।আবু বকর তাঁদের দুজনকে নিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফের বাংলাদেশে চলে যান। ঢাকায় একটি ভাড়া ঘরে থাকতে শুরু করেন তাঁরা। কিন্তু স্বপ্নের সংসার বলে যা ভেবেছিলেন, তা টিকল না। একদিন হঠাৎ করেই আবু বকর সম্পূর্ণ উধাও হয়ে যান।

আরও দেখুনঃ ফের বেলাগাম জঙ্গিপনা! সিলেটে ‘নারায়ে তাকবীর’ স্লোগানে বাউলের মঞ্চ ভাংচুর উগ্রবাদীদের

বিউটি বিবির অভিযোগ কোনও ঠিকানা, কোনো যোগাযোগ কিছুই রেখে যাননি আবু। বিউটি বিবি আর তাঁর ছোট ছেলে ঢাকার অচেনা রাস্তায় একা হয়ে পড়েন। কোনো আত্মীয় নেই, কোনো পরিচিত মুখ নেই। ভাষা, পরিবেশ সবই অপরিচিত।সম্প্রতি আরও বড় বিপদ এসেছে। ছেলে আব্দুল্লাহ একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে ১১ বছরের শিশুটি। আর তার মা বেউটি বিবি হাসপাতালের বাইরে-ভিতরে ছুটোছুটি করছেন, একদিকে ছেলের চিকিৎসার ব্যবস্থা করা, অন্যদিকে নিজেরা কীভাবে বেঁচে থাকবেন এই চিন্তায়। টাকা নেই, আশ্রয় নেই, স্বামীর কোনো খোঁজ নেই।বিউটি বিবি এখন শুধু একটাই আকুতি জানাচ্ছেন তিনি ভারতে ফিরে যেতে চান।

নিজের গ্রাম, নিজের দেশ, যেখানে তাঁর আত্মীয়-স্বজন আছে, যেখানে তিনি বড় হয়েছেন। কিন্তু অবৈধভাবে সীমান্ত পেরোনোর কারণে ফেরার পথও এখন জটিল হয়ে গেছে। বাংলাদেশের আইনি প্রক্রিয়া, ভারতীয় দূতাবাসের সাহায্য এবং সীমান্তরক্ষী বাহিনীর অনুমতি সবকিছুর মধ্য দিয়ে যেতে হবে তাঁকে।স্থানীয় সূত্র জানিয়েছে, বিউটি বিবির পরিবার কোচবিহারে এখনও আছে। তাঁরা খবর পেয়ে চরম উদ্বেগে রয়েছেন।

এ ধরনের ঘটনা সীমান্তবর্তী জেলাগুলোতে নতুন নয়। অনেক নারী প্রেম বা বিয়ের টানে বাংলাদেশে চলে যান, কিন্তু পরে পরিত্যক্ত হয়ে ফিরতে চাইলে নানা জটিলতায় পড়েন। বেউটি বিবির ক্ষেত্রেও একই চিত্র। তাঁর ছেলের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশেই আটকে আছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *