নাইজারের প্রধান বিমানবন্দরে বন্দুকবাজদের হামলা, ৩৫ জন নিহত - 24 Ghanta Bangla News
Home

নাইজারের প্রধান বিমানবন্দরে বন্দুকবাজদের হামলা, ৩৫ জন নিহত

Spread the love

পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ নাইজারের ডিওরি হামানি বিমানবন্দরে বন্দুকবাজদের হামলা। সেখানকার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, হামলায় মোট ৩৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন সেনা, ২ জন নাগরিক এবং ২২ জন হামলাকারী। বৃহস্পতিবার খুব ভোরে নমাজের পরে বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও একটানা গুলির আওয়াজ পাওয়া যায়। আল-কায়েদার সহযোগী সংগঠন জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (JNIM) এই হামলার দায় স্বীকার করেছে। পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় হামলা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *