হ্যারি কেনদের জয়ের রাতে স্পটলাইট কেড়ে নিলেন তারকাদের সঙ্গীরা

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে দুর্দান্ত জয়ের মাধ্যমে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড।

ম্যাচে হ্যারি কেনের জোড়া গোলের পাশাপাশি জুড বেলিংহ্যাম ও মার্কাস র্যাশফোর্ডও গোল করে দলকে জয় এনে দেন।

তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ম্যাচ শেষে গ্যালারিতেও ছিল আবেগঘন মুহূর্তের ছড়াছড়ি। ফুটবলারদের সাফল্য উদযাপন করতে উপস্থিত ছিলেন তাঁদের স্ত্রী ও প্রেমিকারা।

বিশেষ করে জুড বেলিংহ্যামের প্রেমিকা, মার্কিন মডেল অ্যাশলিন কাস্ত্রোকে ঘিরে ছিল বাড়তি নজর। ম্যাচ শেষে বেলিংহ্যামকে তাঁর পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়।

জুড বেলিংহ্যামকে ও তাঁর প্রেমিকা মার্কিন মডেল অ্যাশলিন কাস্ত্রো ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।

টটেনহ্যাম ডিফেন্ডার জেড স্পেন্সকেও স্ত্রী কার্লা-সিমোন স্পেন্সের সঙ্গে খুশির মুহূর্ত কাটাতে দেখা যায়। মাঠে অল্প সময় খেললেও তাঁর জয়ের আনন্দ ছিল স্পষ্ট।

ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের স্ত্রী মেগান পিকফোর্ড টেক্সাসের পরিবেশের সঙ্গে মিল রেখে ডেনিম কাউবয় হ্যাট পরে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে স্বামীর সঙ্গে তাঁর উচ্ছ্বাসও নজর কাড়ে দর্শকদের।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়ে স্ত্রী কেটির পাশে দাঁড়িয়েছিলেন হ্যারি কেন। দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।