মুতুস্বামীর কাছে আটকালেন রোনাল্দো-ব্রুনোরা, চেনেন ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলারকে? - 24 Ghanta Bangla News
Home

মুতুস্বামীর কাছে আটকালেন রোনাল্দো-ব্রুনোরা, চেনেন ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলারকে?

Spread the love

কে এই স্যামুয়েল মুতুস্বামী?

১৯৯৬ সালের ১২ আগস্ট ফ্রান্সের প্যারিসে জন্ম স্যামুয়েল মুতুস্বামীর। ম্যাচ জুড়ে প্রচুর ওয়ার্কলোড নেওয়া ও বুদ্ধিদীপ্ত ফুটবলের জন্য পরিচিত এই মিডফিল্ডার। ফ্রান্সের বিভিন্ন যুব অ্যাকাডেমিতে ফুটবলের পাঠ নেওয়ার পরে তিনি সিনিয়র স্তরে নিজের পরিচিতি তৈরি করেন এফসি ন্যান্তেসের হয়ে। ফরাসি ক্লাবটির হয়ে সাত বছরে ১৪০-এরও বেশি ম্যাচ খেলেছেন তিনি।

এর পরে নেদারল্যান্ডস, তুরস্ক এবং পরে গ্রিসের সুপার লিগের ক্লাব অ্যাট্রোমিটোসে খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে ডিআর কঙ্গোর হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন মুতুস্বামী। ২০২৩ আফ্রিকা কাপ অফ নেশন্সের সেমি ফাইনালে পৌঁছনো দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এ বার জ্বলে উঠলেন বিশ্বকাপে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *