Weather Update | দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তিকর আবহাওয়া, উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণ
এক রাজ্যের দুই ছবি। দক্ষিণবঙ্গে দিনের পর দিন বেড়েই চলেছে গরম অস্বস্তিকর আবহাওয়া, আর উল্টোদিকে উত্তরবঙ্গে জারি ভারী বর্ষণ । বৃহস্পতিবার কলকাতায়-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সকাল থেকেই আংশিক মেঘলা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম এবং অস্বস্তি। পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রির ঘর এমনটায় জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিকালের দিকে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা কলবকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের পূর্বাভাস, জারি কমলা সতর্কতা, জানিয়েছে হাওয়া অফিস।