WBJEE Result 2026: প্রকাশিত জয়েন্টের ফল, প্রথম স্থানে কলকাতার পড়ুয়া, মেধাতালিকায় কারা, দেখে নিন | WBJEE Result 2026 announced, Check out the Merit List
কলকাতা: বৃহস্পতিবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল। আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল। পরীক্ষার প্রায় ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৭.৭৪ শতাংশ। প্রথম দশে জায়গা করে নিয়েছেন কলকাতার পড়ুয়ারা। মেধাতালিকার শীর্ষেই রয়েছেন কলকাতার এক পড়ুয়া। পশ্চিম মেদিনীপুর থেকেও জায়গা করে নিয়েছেন দুইজন।
জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা
- প্রথম স্থানে রয়েছেন শাশ্বত বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের বাসিন্দা। রাজস্থানের নালন্দা অ্যাকাডেমির ছাত্র
- দ্বিতীয় হয়েছেন সৌঋদ্ধ মণ্ডল। বিবেকানন্দ মিশন স্কুল। বিষ্ণুপুরের বাসিন্তা
- তৃতীয় হয়েছেন রাণীগঞ্জের বাসিন্দা উমঙ্গ ভুট, পূরব ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র
- চতুর্থ স্থানে রাহুল কোনার। উত্তর ২৪ পরগনার ডিপিএস-এর ছাত্র।
- পঞ্চম স্থানে শ্রাবণ ভট্টাচার্য। নদিয়ার বীজপুরের বাসিন্দা শ্রাবণ গার্ডেন হাইস্কুলের ছাত্র
- ষষ্ঠ স্থানে আরহা ভট্টাচার্য। চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের ছাত্র
- সপ্তম স্থানে সৃজন শুর, কলকাতার সাউথ পয়েন্টের ছাত্র, শিবপুরের ছেলে
- অষ্টম স্থানে মণীশ সেনাপতি, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র
- নবম স্থানে সব্যসাচী লস্কর, বিডি মেমোরিয়াল, সোনারপুরের ছেলে
- দশম স্থানে দেবজিত পাল, কলকাতার সাউথ পয়েন্টের ছাত্র, বালিগঞ্জের ছেলে