Suvendu Adhikari | শুক্রবার সকালে ‘রান ফর যোগা’, সকলকে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী মেগা কর্মসূচি। শুক্রবার সকালে তিলোত্তমায় আয়োজিত হতে চলেছে বিশেষ ম্যারাথন ‘রান ফর যোগা’। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার সামনে থেকে রাইটার্স বিল্ডিংস পর্যন্ত আয়োজিত এই ম্যারাথনে সবাইকে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।