BJP Training Ministers: দলীয় স্তরে মন্ত্রীদের ক্লাস নিলেন শুভেন্দু-শমীকরা, কলকাতায় হয়ে গেল বিজেপির বিরাট কর্মশালা | Suvendu, Shamik, and others conducted a session for ministers at the party level; a massive BJP workshop was held in Kolkata - 24 Ghanta Bangla News
Home

BJP Training Ministers: দলীয় স্তরে মন্ত্রীদের ক্লাস নিলেন শুভেন্দু-শমীকরা, কলকাতায় হয়ে গেল বিজেপির বিরাট কর্মশালা | Suvendu, Shamik, and others conducted a session for ministers at the party level; a massive BJP workshop was held in Kolkata

Spread the love

কলকাতা: প্রধানমন্ত্রী রাজ্যে আসার বিশেষ বৈঠক বসল বিজেপি। সূত্রের খবর, বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় পর্যবেক্ষক-সহ রাজ্যের মন্ত্রীরা, দলের পদাধিকারীরা। অন্যদিকে বিজেপির মন্ত্রিসভার সদস্যদের নিয়ে হয়ে গেল প্রশিক্ষণ শিবিরও। সোজা কথায় দলীয় স্তরে মন্ত্রীদের মন্ত্রিত্বের পাঠ দিলেন শুভেন্দুরা। বৃস্পতিবার সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হয়ে গেল সেই প্রশিক্ষণ শিবির। 

মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বটেই, মন্ত্রীদের ক্লাস নিলেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল, সহকারী পর্যবেক্ষক অমিত মালবিয়া, রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যরাও। সূত্রের খবর, দলীয় কর্মশালায় মন্ত্রীদের স্পষ্ট বলা হয়েছে, কোনও কাজ যেন ফেলে না রাখা হয়। উন্নয়ন সংক্রান্ত কোনও তহবিল বা ফান্ড যেন ফিরে না যায়।

দলের জেলা কোর কমিটি থেকে সাধারণ মানুষের চাহিদা অনুসারে যেসব দাবি বা সুপারিশ আসবে সেগুলো খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রীদেরই। একইসঙ্গে দলের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে মন্ত্রীদের। পাশাপাশি বিরোধীরা যেন নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তুলতে না পারে সেদিকটাও খেয়াল রাখতে হবে। তাও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে প্রশিক্ষণ শিবিরে। একইসঙ্গে দ্রুত কার্যকর করতে হবে কেন্দ্রীয় প্রকল্প।

প্রসঙ্গত, নবনির্বাচিত মন্ত্রীদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন এবং দলীয় আদর্শ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে বিভিন্ন স্তরেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। তার সঙ্গে সাযুজ্য রেখেই এদিনের কর্মশালা। নতুন মন্ত্রীদের কাজের পদ্ধতি, প্রক্রিয়া, ফাইলের দ্রুত ছাড়পত্র দেওয়া, সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং দফতরের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বিজেপির তরফে আয়োজিত এই কর্মশালা থেকে। প্রসঙ্গত, গত শনিবার প্রশাসনিক স্তরে মন্ত্রীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছিল। এবার তা হল একেবারে দলীয় স্তরে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *