সুন্দরবনে ফের বাঘের হামলা, স্বামীর সামনেই মৃত্যু মৎস্যজীবী মহিলার
ফের বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর। এ বার প্রাণ হারালেন মহিলা এক মৎস্যজীবী। স্বামী গৌতম দাসের সঙ্গে ডিঙি নৌকায় চেপে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। জঙ্গলে স্বামীর সামনে বাঘের হামলায় মৃত্যু হয় তাঁর। পুলিশ এবং বন দপ্তর সূত্রে খবর, মৃতের নাম বন্দনা দাস। তিনি কুলতলির মৈপীঠের ভুবনেশ্বরী গৌরের চকের বাসিন্দা।