মোদীর পাতে বাংলার ঝালমুড়ি? আন্তর্জাতিক যোগ দিবসে ‘আয়ুষ আহার’-এ দেশি চমক - 24 Ghanta Bangla News
Home

মোদীর পাতে বাংলার ঝালমুড়ি? আন্তর্জাতিক যোগ দিবসে ‘আয়ুষ আহার’-এ দেশি চমক

Spread the love

কলকাতা: ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার দৃশ্য নজর কেড়েছিল গোটা দেশের। এবার সেই বাংলার মুচমুচে ঝালমুড়িই আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga…

International Yoga Day AYUSH Aahar

কলকাতা: ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার দৃশ্য নজর কেড়েছিল গোটা দেশের। এবার সেই বাংলার মুচমুচে ঝালমুড়িই আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) জায়গা করে নিল খোদ আয়ুষ মন্ত্রকের বিশেষ খাদ্যতালিকায়! বিদেশি দামি ‘সুপারফুড’ বা জাঙ্ক ফুড সরিয়ে দেশি ‘এনার্জি কম্বো’-তেই এবার বাজিমাত করতে চলেছে কেন্দ্র। (International Yoga Day AYUSH Aahar)

যোগ দিবসের বিশেষ মেনু বা ‘আয়ুষ আহার’-এ ঝালমুড়ির পাশাপাশি থাকছে জোয়ার-বাজরার বিস্কুট, ডাবের জল, কলা এবং গুড়-বাদামের চিক্কি। আয়ুষ মন্ত্রকের মতে, স্বাস্থ্যকর খাবার মানেই যে দামি বিদেশি ফল হতে হবে, এমন কোনও কথা নেই। বরং স্থানীয় এবং সহজলভ্য দেশি খাবারের মধ্যেই লুকিয়ে রয়েছে পুষ্টির আসল ভারসাম্য।

মোদীর পাতেও কি ঝালমুড়ি?

আগামী ২০ জুন রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। ২১ জুন যোগ দিবসের মূল কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সূত্রের খবর, সব ঠিক থাকলে প্রধানমন্ত্রীর হাতেও তুলে দেওয়া হতে পারে এই দেশি ‘এনার্জি কম্বো’।

কেন এই দেশি কম্বো?

যোগাভ্যাসের পর শরীরকে সতেজ রাখতে ডাবের জল দারুণ কার্যকর। কলায় রয়েছে পটাশিয়াম এবং গুড়-বাদামের চিক্কিতে মিলবে প্রয়োজনীয় প্রোটিন। আর মুড়িতে ফ্যাট বা ক্যালোরি, দুই-ই কম। তাই শরীরকে হালকা অথচ কর্মক্ষম রাখতে এই দেশি মেনুকেই বেছে নিয়েছে কেন্দ্র। বাঙালির সান্ধ্য-আড্ডার চিরপরিচিত ঝালমুড়ি এবার ‘যোগ’সূত্রে আন্তর্জাতিক মঞ্চেও নিজের জায়গা পাকা করে নিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *