মিড ডে মিল চেয়ে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্র, গেটম্যানের ধাক্কায় মাথায় চোট, দাবি পরিবারের
আক্রান্ত পড়ুয়ার নাম লব মণ্ডল। পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্কুলে গিয়েছিল লব। টিফিনের বিরতিতে সে নিজের মিড ডে মিল নিতে গিয়েছিল। অভিযোগ, সেই সময়েই তাকে ধাক্কা মারেন স্কুলের গেটম্যান। তাতেই পড়ে গিয়ে লবের কপাল ফেটে যায়। শরীরের অন্যান্য অংশেও চোট লাগে তার। এর পরেই ওই কিশোর কান্নাকাটি শুরু করায় বিষয়টি লোক জানাজানি হয়। তার পরেই উত্তপ্ত হয়ে ওঠে স্কুলের পরিস্থিতি। অভিযোগ, সেই সময়ে স্কুল ছেড়ে পালিয়েও যান অভিযুক্ত গেটম্যান। ছাত্রের মা কবিতা মণ্ডল বলেন, ‘ছেলে খাবার চাইতে গিয়েছিল। এর জন্য ওকে এ রকম নির্মম ভাবে মারা হলো কেন?’