পুরসভার চেয়ারম্যানের দাদার নার্সিংহোম থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, নেপথ্যে কোন রহস্য? - 24 Ghanta Bangla News
Home

পুরসভার চেয়ারম্যানের দাদার নার্সিংহোম থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, নেপথ্যে কোন রহস্য?

Spread the love

একটি বেসরকারি নার্সিংহোম থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। যে নার্সিংহোম থেকে ওই দেহ উদ্ধার হয়েছে সেটির মালিক বীরভূম জেলার রামপুরহাট পুরসভার চেয়ারম্যানের দাদা। এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে রামপুরহাট থানার পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের ভাড়শালা মোড় সংলগ্ন এলাকায় রয়েছে ওই বেসরকারি নার্সিংহোমটি। ওই নার্সিংহোমের মালিক রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের দাদা দীপক কুমার ভকত। বুধবার ওই নার্সিংহোমের গোডাউন থেকে পচা গন্ধ বের হতে শুরু করে। এর পরে নার্সিংহোম কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *